মো: আজিজুল ইসলাম:
কলাপাড়া বালিয়াতালি ইউনিয়ন ছাত্রদল নেতা তুহিন তালুকদার(২৪)এবং তার বড় ভাই কৃষক মোঃ হামিম তালুকদার (২৮)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং কামড় দিয়ে পেটের মাংস নিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
১০ নভেম্বর রবিবার বিকাল ৩ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেবুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি আহত মোঃ তুহিন তালুকদার বলেন,নিজেদের জমিতে ভেকু দিয়ে কাজ করি,কাজ করা ভেকু টি লেবু পাড়া রাস্তায় আটকে পড়ে,খবর পেয়ে আমি ও আমার বড় ভাই রাস্তার উপরে যাই,তখন ইউনিয়ন যুবলীগ নেতা নাইন তালুকদারের সাথে দেখা,তখন অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে রাস্তায় উঠিস কেনো,দেখনা তোর বাপেরা ঢাকায় রাস্তায় সমাবেশ করেছে,আমরা রাস্তায় উঠতেছি এসব কথা বলে পরিকল্পিতভাবে হামলা করে ইউনিয়ন যুবলীগের নেতা নাঈন তালুকদার,ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জসিম তালুকদার,চুন্নু তালুকদার,ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম তালুকদার সহ ১০, ১২ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখন করে এবং কামড় দিয়ে পেটের এক অংশ নিয়ে যায়,আমাদের ডাক চিৎকার শুনে এলাকার মানুষ ছুটে আসে তারপরে আমাদের প্রাণ রক্ষা পাই। তারপরে রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
এই বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে,তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এই ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন,এই ঘটনার লিখিত কোন অভিযোগ পাইনি,অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে আহতদের খোঁজখবর নিতে ঘটনার দিন সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি,মোঃ হাজী হুমায়ূন সিকদার,সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার এডভোকেট নাসির উদ্দিন, কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদলের আহবায়ক সদস্য মহিউদ্দিন সোহেল শিকদার এবং কলাপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম,এবং নীলগঞ্জ ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম,ও মোজার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ ছাত্রদলের মোঃ বেলাল হোসেন, রক্তিম মোল্লা, রানা শেখ, আবির আহমেদ,নাঈম হোসেন, সহ আরো অনেক নেতা কর্মী,প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ১১ নভেম্বর-২৪/মওম
- Advertisement -

