আজ , ।   

কক্সবাজার মেডিকেল কলেজে নতুন হোস্টেল নির্মাণ, ৪ টি বাস ও ২ টি মাইক্রোবাস ক্রয়ের অনুমোদন

আরো খবর

(স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন)

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সুপারিশের প্রতিফলনে কক্সবাজার মেডিকেল কলেজের একটি হোস্টেল নির্মাণ, ৪ টি বাস ও ২ টি মাইক্রোবাস ক্রয়ের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল একনেক।

মঙ্গলবার (২৫ আগষ্ট) একনেক সভায় ‘১০টি মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুবিধা-সম্বলিত ১৯টি হোস্টেল ভবন নির্মাণ’ প্রকল্পের সংশোধনী অনুমোদন করা হয়। সংশোধিত প্রকল্পে কক্সবাজার মেডিকেল কলেজকে অন্তর্ভুক্ত করে মোট ১১টি মেডিকেল কলেজে ২১টি হোস্টেল ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে।পাশাপাশি ৪ টি বাস ও ২ টি মাইক্রোবাস ক্রয়ের অনুমোদন দেওয়া হয়।

৭ আগস্ট কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেয়া বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মেডিকেল কলেজের সামগ্রিক উন্নয়নের কথা জানিয়েছিলেন। যার প্রতিফলন ঘটলো একনেকের অনুমোদিত সংশোধিত প্রকল্পে কক্সবাজার মেডিকেল কলেজের জন্য অতিরিক্ত একটি হোস্টেল অন্তর্ভুক্ত হলো।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মুজিবুল হক বলেন,দীর্ঘদিনের আবাসন সংকটের কারণে কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। নতুন হোস্টেল নির্মিত হলে বিশেষ করে ছাত্রীদের আবাসন সংকট অনেকটাই কমবে বলে জানান তিনি। শিক্ষার্থী এবং জনসাধারণের জন্য বাস ও মাইক্রোবাস যোগাযোগ মাধ্যমকে সহজ করে দিবে। মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ বাস ও মাইক্রোবাসের সেবায় উপকৃত হবে।

কক্সবাজারের ভূমিপুত্র স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আন্তরিক প্রচেষ্টায় এ ধরনের মহতী উদ্যোগ আজ বাস্তবায়নের পথে। কক্সবাজারবাসী স্বরাষ্ট্রমন্ত্রীর এ ধরনের উন্নয়ন আমৃত্যু শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

উল্লেখ্য যে, ডাঃ মুজিবুল হক শিক্ষার্থী ও সাধারণ মানুষের কথা চিন্তা করে এ ধরণের সেবামূলক কার্যক্রমকে স্বাগত জানান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -