আজ বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

আনোয়ারার ব্যবসায়ী ও বিএনপি নেতাকে মামলায় ফাঁসিয়ে, চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

আরো খবর

এম জসিম উদ্দিন, চট্টগ্রাম

সাবিল আহমেদ সাব্বির ও সোহরাব হোসেন সৌরভ নামের বিএনপি ও যুবদলের দুই নেতাকে মামলায় ফাঁসিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে, বিএনপি যুবদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। অদ্য ১১ নভেম্বর ২০২৪ইং (সোমবার) এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। অভিযুক্ত নেতারা হলেন, আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, দক্ষিণ জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এস এম আব্দুল্লাহ হারুন চোকন, স্থানীয় বিএনপি কর্মী জসিম উদ্দিন ও মাসুদ চৌধুরী। চট্টগ্রাম নগরীর মোমিন রোডের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে এক সংবাদ সন্মেলনে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত বক্তব্য পাঠ করেন, আনোয়ারা উপজেলার ১ নং বৈরাগ ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাবিল আহমদ সাব্বির।

সাব্বিরের লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক এস এম আবদুল্লাহ্ হারুন চোকন বাদী হয়ে এজাহার নামীয় ১১ সহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামী করে গত ২৬ আগষ্ট ২০২৪ ইংরেজি সিএমপির কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। উক্ত মামলায় আসামী করা হয়, বৈরাগ ইউনিয়ন উত্তর বন্দর গ্রামের মৃত জাফর আহমেদের ছেলে ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাবিল আহমদ সাব্বির এবং সাব্বিরের শ্যালক, একই গ্রামের মোহাম্মদ নাছির উদ্দীনের ছেলে স্থানীয় যুবদল নেতা সোহরাব হোসেন সৌরভকে। সাব্বিরের লিখিত অভিযোগ থেকে আরো জানা যায়, বাদী চোকনের দায়েরকৃত মামলা থেকে সাব্বির ও সৌরভকে মামলা থেকে অব্যাহতি পেতে হলে যুবদলের শাহাজাহান, বিএনপি নেতা হাসান, মামলার বাদী চোকন, জসিম ও মাসুদ চৌধুরীকে চার লক্ষ টাকা করে মোট আট লক্ষ টাকা প্রদান করতে হবে।

এ ব্যাপারে সাবিল আহমদ সাব্বির ক্ষোভ প্রকাশ করে বলেন, আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, দক্ষিণ জেলা যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল্লাহ হারুন চোকন, জসিম উদ্দিন ও মাসুদ চৌধুরীদের বেপরোয়া চাঁদাবাজিতে এলাকার সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা রীতিমতো অতিষ্ঠ। তিনি আরও বলেন, দলের পদপদবী ব্যবহার করে চাঁদাবাজ চক্রটি কলকারখানায় চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে শুরু করে সব অপকর্ম করে যাচ্ছে । তাদের সব অপকর্মের ফিরিস্তি বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মহোদয়কে লিখিতভাবে জানানো হয়েছে। এসব বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহাজাহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও কোনঠাসা করার জন্য একটি মহল আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -