আজ শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের তথ্য দিলেই মিলবে পুরস্কার!

আরো খবর

নিজস্ব প্রতিনিধি-

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের তথ্য দিলেই মিলবে পুরস্কার। এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

গতকাল শনিবার দুপুরে রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন তিনি।

ওবায়দুল কাদের ও হাছান মাহমুদ সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের কাছে তাদের সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য নাই। তবে আপনাদের কাছে এ ধরনের তথ্য থাকলে তা দিয়ে আপনারা সহায়তা করতে পারেন আমাদের। সেক্ষেত্রে আপনাদের পুরস্কৃত করা হবে।

তিনি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য খুঁজে বের করার অনুরোধ করেন তিনি।

উপদেষ্টা এ সময় জানান, ৫-৭ আগস্ট কোনো সরকার ছিল না। সে সময় বেশিরভাগ অপরাধী দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গেল ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাহিনীতে ১৮৭ জন পুলিশ কর্মকর্তা যোগদান করেনি এখনো। তারা আর পুলিশ নয়, তারা সন্ত্রাসী। তাদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখা হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিদ্যমান চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -