আজ শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন দুই সাংবাদিক!

আরো খবর

আলোকিত প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হিসেবে দুই সাংবাদিককে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই দুই সাংবাদিককে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) জাতীয় বেতনের স্কেল, ২০১৫ এর গ্রেড-৯ ভুক্ত ২২০০০-৫৩০৬০ টাকা স্কেলের সর্বোচ্চ ধাপ ৫৩০৬০ টাকা নির্ধারিত বেতনে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত দুই সাংবাদিক হলেন ডেইলি স্টার পত্রিকার সাব এডিটর/রিপোর্টার সুচিস্মিতা তিথি ও ভিজুয়াল সাংবাদিক/রিপোর্টার নাইম আলী।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সুচিস্মিতা তিথি ২০২০ সালের জানুয়ারি থেকে দ্য ডেইলি স্টারে সাংবাদিকতা করছেন তিনি। অপরদিকে নাইম আলী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস  করেছেন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -