আজ বুধবার, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ফার্মগেটে তৃষ্ণার্ত মানুষের মাঝে ছাত্রদলের স্যালাইন ও পানি বিতরণ

আরো খবর

ইমরান হোসেন : বিশেষ প্রতিনিধি
হঠাৎ করে গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় পথচারী,দিনমজুর,রিক্সা চালক সহ খেটে খাওয়া মানুষ তীব্র গরমে অতিষ্ঠ। তাই তীব্র গরমে অতিষ্ঠ খেটে খাওয়া মানুষের তৃষ্ণা নিবারণে তেজগাঁও কলেজ ছাত্রদল পথচারী সহ খেটে খাওয়া মানুষের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরনের উদ্যোগ নেয়।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তেজগাঁও কলেজ সংলগ্ন ফার্মগেট এলাকায় ট্রাফিক পুলিশ,রিক্সা চালক,পথচারীদের মাঝে ছাত্রদলের আয়োজনে  স্যালাইন ও বোতলজাত বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম রাকিব এর পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাকিল মাহমুদ, মেহেদি হাসান  মোল্লা , মকসুদুল মোমিন, ইউসুফ হোসেন জামিল, আতিকুর রহমান পাভেল, আশিকুর রহমান, রাকিবুল ইসলাম রবিন , রবিন, রবিউল, রিফাত সহ তেজগাঁও কলেজের প্রায় দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -