আজ , ।   

সাভারের বিরুলিয়া আসন্ন ইউপি নির্বাচন ঘিরে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু

আরো খবর

শহিদুল্লাহ সরকার:

সাভারের বিরুলিয়া আসন্ন ইউপি নির্বাচন ঘিরে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু। বিএনপিতে একাধিক চেয়ারম্যান প্রার্থী, মাঠ গোছাচ্ছেন অন্য দলের নেতারাও ইউপি নির্বাচন ঘিরে প্রার্থীদের দৌড়ঝাঁপ। সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে ব্যস্ততা। ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর ঘোষণাকে কেন্দ্র করে ইউনিয়নে বাড়ছে নির্বাচনী তৎপরতা। কেউ উঠান বৈঠক করছেন, কেউ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। আবার কেউ পোস্টার সাঁটানো ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে বিএনপির একাধিক নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করায় দলীয় মনোনয়ন নিয়ে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। পাশাপাশি আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য প্রার্থীদের নিয়েও আলোচনা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে মেয়াদ শেষ হওয়ায় বিরুলিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে প্রশাসকের দায়িত্ব পালন করছেন উপজেলা একাডেমি সুপারভাইজার মনোয়ারা বেগম। অন্যদিকে ইউনিয়নেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির একাধিক নেতা। তবে নির্বাচন নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে এখনো অনিশ্চয়তা রয়েছে। বিরুলিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালি, সাভার থানা বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন মন্ডল, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন, সাভার থানা জিয়া পরিষদের সভাপতি মনিরুল হক, সাভার থানা জিয়া মঞ্চের সভাপতি রাকিবুল হাসান গফুর,

সব মিলিয়ে বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। উঠান বৈঠক, গণসংযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন তাঁরা। তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে সংশয় রয়েছে। অন্যদিকে তাঁরা নির্বাচনের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান। স্থানীয় ভোটারদের প্রত্যাশা, দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি হবে এবং সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন। শেষ পর্যন্ত কে দলীয় সমর্থন পাবেন এবং ভোটারদের রায়ে কারা নির্বাচিত হবেন, তা নির্ভর করছে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ও প্রার্থী চূড়ান্তকরণের ওপর।

- Advertisement -
- Advertisement -