আজ রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মানহীন অস্বাস্থ্যকর খাবার বিক্রি করছে মিঠাই বেকারি এন্ড সুইটস 

আরো খবর

মাজেদুল ইসলাম সবুজ :
মিঠাই আপনাকে স্মরণ করিয়ে দেবে বাঙালির মিষ্টির সংস্কৃতি ঐতিহ্য। যা হাজার বছরের ইতিহাসের সমান পুরোনো। মিঠাই বাজারে এনেছে প্রাণ-আরএফএল গ্রুপ। বলতে হবে মিষ্টির ঐতিহ্য ফিরিয়ে এনেছে দেশের এই ঐতিহ্যবাহী শিল্প-গ্রুপটি। মিঠাইয়ের জন্য তাদের স্লোগানটাও তেমনই- ‘স্বাদে ঐতিহ্য’। যা এরই মধ্যে মিষ্টিপ্রিয় মানুষের আস্থা অর্জন করে নিয়েছে।
ফলে কারো কারো কাছে বাজারে এখন মিষ্টি মানেই মিঠাই। তবে তার উল্টোটাই হচ্ছে মিঠাই বেকারি এন্ড সুইটস দোকান গুলোতে আস্থার জায়গায় তারা বিশ্বাসঘাতকতা করছে ক্রেতাদের সাথে এমনই অভিযোগ ভুক্তভোগীদের। তেমনি একটি ঘটনা গত ২৫ শে আগস্ট রবিবার মিরপুর ৭ নাম্বার  মিঠাই  বেকারি এন্ড সুইটস থেকে রেজওয়ান নামের একজন ব্যবসায়ী  চিকেন পেটিস ২পিছ ক্রয় করেন নাস্তার জন্যে। আর সেই নাস্তার খাবার খেতে পারেননি তিনি।  কারন, পেটিসটিতে শেওলা পড়ে যাওয়ায় নাস্তা করা হয়নি ভোক্তভোগী রেজওয়ানের। ভুক্তভোগী রেজওয়ানকে ২ ঘন্টা বসিয়ে রাখার পরও কোন সমাধান দিতে পারেননি কর্তৃপক্ষ।দামি ব্রান্ড হয়েও নিন্মমানের অস্বাস্থ্যকর  খাদ্য পরিবেশন পরিচালনা করছেন কিভাবে তা জনমনে প্রশ্ন ? ভোক্তভুগী রেজওয়ান তার বক্তব্যে বলেন, আমি কিডনি রোগী, আমার ৫২% কিডনি ডেমেজ হয়ে গেছে আমার বাহিরের খাবার তেমন খাওয়া হয়না কিন্তু আজ খেতে গিয়ে যে অবস্থা দেখলাম তাতে আমার মনে হয় দামি ব্র্যান্ড ব্যবহার করে নিন্মমানের খাবার পরিবেশন তাদের ব্যবসা।
এ এ বিষয়ে পল্লবী থানাধীন ৭নং সেকশনের ৭ রোডের ৮ নং প্লটের মিঠাই দোকানের ম্যানেজার নাসিরের সাথে কথা হলে তিনি বলেন বিষয়টি দুঃখজনক,তবে ভবিষ্যতে আর যেন এরকম না হয় সেটি গুরুত্ব দিয়ে দেখা হবে।
এ সকল বিষয়ে প্রাণ গ্রুপের গণসংযোগ (পি আর ও) কর্মকর্তা তহিদুজ্জামান এর সাথে কথা বলতে চাইলে তিনি কয়েকবার ফোন দেয়ার পর রিসিভ করেন এবং বলেন,আমি ফ্যামিলির সাথে সময় দিচ্ছি এখন কথা বলতে পারবো না বলে জানান এই কর্মকর্তা। সকালে কথা বলবো বলে ফোনটি রেখে দেন এবং অফিস টাইমে আপনার সাথে কথা হবে বলে দৈনিক আলোকিত প্রতিদিনের প্রতিবেদককে জানান এই কর্মকর্তা।
আলোকিত প্রতিদিন/২৬ আগস্ট-২০২৪ /মওম
- Advertisement -
- Advertisement -