নাজমুল হাসান:
গত ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরাচার সরকারের পদত্যাগের একদফা দাবীতে ছাত্র জনতা মাঠে নামে। এই আন্দোলনকে দমন করতে আওয়ামীলীগের নেতাকর্মীরাও মাঠে নামে। একপর্যায়ে ছাত্র জনতার আন্দোলনকে লক্ষ করে আওয়ামীলীগের নেতাকর্মীরা ককটেল, আগ্নেয় অস্ত্র ব্যবহার সহ পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করে। আন্দোলনরত ছাত্র জনতার মধ্যে অর্ধশতাধিক আহত সহ দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা বাসচালক আব্দুর রাজ্জাক রুবেল (৩৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ২০ আগস্ট মঙ্গলবার কুমিল্লার ৪ নং আমলি আদালতে দেবিদ্বার সদর এলাকার মৃত রেনু মিয়ার পুত্র নিহতের চাচাত ভাই স্থানীয় বিএনপি নেতা মো.আবুল কাশেম বাদি হয়ে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন এবং নিহতের মা দেবিদ্বার থানায় মামলা করেন। এ মামলায় সাবেক (এমপি) ও চেয়ারম্যান সহ ২৭০ জনকে আসামি করা হয়।
উল্লেখযোগ্য আসামিরা হলেন- ১। আবুল কালাম আজাদ (সাবেক এমপি) ৪০, ২। মামুনুর রশীদ (সাবেক উপজেলা চেয়ারম্যান) ৩৪, ৩। মো: মাসুদ (২৮), ৪। রাজী মোহাম্মদ ফখরুল (সাবেক এমপি), ৫। মোস্তাফিজর রহমান সরকার (৪৫), ৬। গোলাম মহিউদ্দিন সবুজ ( ছাত্রলীগ নেতা) ৩০, ৭। কাজী খায়রুল (২৫), ৮। রাজু (২৭), ৯। রাকিব সরকার (২৫), ১০। কাউসার (৩০), ১১। আবদুল রাজ্জাক (৩৫), ১২। হান্নান (৩৫), ১৩। নিলয়( ২০), ১৪। নাজমুল ভূঁইয়া (৩৭), ১৫। রাকিব (৪২), ১৬। মোসলেহ উদ্দিন মানিক (৫৪),১৭। মেহেদী সরকার (২৫), ১৮। মো: আল আমিন (২৫), ১৯। বাশার সরকার (৪৫), ২০। আব্দুল আল কাইয়ুম (সাবেক ভাইস চেয়ারম্যান) ৪২, ২১। বিল্লাল (৩০), ২২। নজরুল ইসলাম (৩৫), ২৩। সাদ্দাম হোসেন ৩৮, ২৪। গোলাম মোস্তফা (৪২), ২৫। আসাদুজ্জামান রনি ( উপজেলা ছাত্রলীগ সভাপতি) ৩০, ২৬। আল আমিন (২৬), ২৭। অপু (৩২), ২৮। মিজানুর রহমান (৩৮), ২৯। সবুজ (২৫), ৩০। ইকবাল হোসেন রুবেল (৩৭), ৩১। সাইফুল ইসলাম বাবু (৩৮), ৩২। আমিনুল ইসলাম সুমন ( ৩৮), ৩৩। মো: জহিরুল ইসলাম (৩০), ৩৪। সাকিব (৩৫), ৩৫। সাইফুল ইসলাম (২৬), ৩৬। কাজী সুমন (৩৫), ৩৭। কাজী বাবু (৩০), ৩৮। কাজী সোহাগ (২৫), ৩৯। মো: হাসান (৩৫), ৪০। ডালিম (৩৫), ৪১। মো: নাজিম (৩২), ৪২। মো: মোকলেছ (৪৫), ৪৩। মো: হেলাল (৪২), ৪৪। বিথী (২৮), ৪৫। লুৎফুর রহমান বাবুল (৬১), ৪৬। মো: অন্তর (৩০), ৪৭। মো: হানিফ (৩২), ৪৮। মো: শাওন (২৭), ৪৯। মো: আবুল কালাম (৪৬), ৫০। মো : সাইদুর রহমান (৩৫), ৫১। রানা (২৫), ৫২। বাবুল (৩৬), ৫৩। জামির হোসেন (৩০), ৫৪। বশির (৩০), ৫৫। সালাউদ্দিন ( ওরফে সুঠার সালাউদ্দিন) ৩০, ৫৬। আমির হোসেন আমু (৪৭), ৫৭। জিয়া হাজারী ( ৩২), ৫৮। মামুন (৩৪), ৫৯। কামরুন নাহার লতা (৩২), ৬০। কামরুজ্জামান মাসুদ ( ইউনিয়ন চেয়ারম্যান) ৫০, ৬১। মুকবুল হোসেন মুকুল ( ইউনিয়ন চেয়ারম্যান) ৪৫, ৬২। রবিন (২২), ৬৩। সাঈদ সরকার (৩০), ৬৪। মোস্তফা কামাল চৌধুরী ( উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক) ৫৮, ৬৫। বাবু (২৫), ৬৬। মো: নবী (৫০), ৬৭। মো: খোকন (৪৮), ৬৮। মো: মাসুদ রানা (৩২), ৬৯। লিটন সরকার (৪৫), ৭০। মো: মুজাফফর হোসেন (৪৫),। মামলায় মোট ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ মোট ২০০ জনকে আসামি করা হয়েছে। আসামীরা সবাই বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সবাই দেবিদ্বার উপজেলার স্থানীয় বাসিন্দা। এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নয়ন মিয়া বলেন, আদালতের আদেশ
এখনো থানায় আসেনি। তবে ভিকটিম আব্দুর রাজ্জাক রুবেলের মা বাদী হয়ে আজ সন্ধ্যায় থানায় মামলা করেছেন। আদালতের আদেশ হাতে পেলে নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/২১ আগস্ট-২০২৪ /মওম

