আজ রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

লতিফ বাওয়ানী জুটমিলে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

আরো খবর

ষ্টাফ রিপোর্টার: আজ রাজধানীর ডেমরায় বাংলাদেশ জুট মিলস্ কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন লতিফ বাওয়ানী জুট মিলে অফিসার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে কর্মকর্তা/কর্মচারী গণ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও মহাব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করে। বিক্ষোভ শেষে গোলাম রব্বানী টুপুল এর সঞ্চালনায় বক্তব্য পেশ করেন অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ ইয়ার আলী, সাধারণ সম্পাদক জনাব মোঃ জাহাঙ্গীর আলম। কর্মচারীদের পক্ষথেকে বক্তব্য পেশ করেন মোঃ আফজাল হোসেন। শুরুতে তারা ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং চাকরিতে বৈষম্য দূরকরণের লক্ষ্যে ৬ দফা দাবী পেশ করেন। দাবী সমূহ হল- ১.মিলে কর্মরত সকল কর্মকর্তা / কর্মচারীদের বিজেএমসি’র একই পে-রোলে অন্তর্ভুক্তি, নিয়মিত বেতন-ভাতা প্রদান ও বকেয়া বেতনসমূহ পরিশোধ করতে হবে। ২. পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেডভিত্তিক পদোন্নতির ব্যবস্থা করতে হবে। ৩. বিজেএমসি’র ন্যায় মিলসমূহের ২দিন সাপ্তাহিক ছুটি, শ্রান্তিবিনোদন ছুটিসহ অন্যান্য ছুটি প্রদান করতে হবে। ৪. বিজেএমসি’র বিদ্যমান জনবলের যৌক্তিককরণ ও আত্তীকরণ কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে। ৫. মিলে কর্মরত কর্মচারীদের বিজেএমসি’র ন্যায় পিআরএল সুবিধা প্রদান করতে হবে। ৬. শিক্ষকদের অর্জিত ছুটি ও ১৯৯০ সালের প্রবিধানমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা বিজেএমসি কর্তৃক পরিচালিত অন্য সকল জুটমিলের ন্যায় বিধিবিধান মোতাবেক উল্লিখিত ছুটি ও কর্মঘন্টাসহ বাওয়ানী আদর্শ বিদ্যালয় পরিচালনা করতে হবে। শেষে মহাব্যবস্থাপক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জানানো হয়, দাবী বাস্তবায়ন না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি প্রদান করা হবে।

আলোকিত/১৬/০৮/২০২৪/আকাশ

- Advertisement -
- Advertisement -