আঞ্চলিক প্রতিনিধি (মানিকগঞ্জ):
শিবালয় উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বিভিন্ন প্রতিষ্ঠানের বহু শিক্ষর্থীরা বৃহস্পতিবার ২য় দফায় অত্র উপজেলার নানা হাট-বাজার, বন্দর, রাস্তাঘাটে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার অভিযান অংশ নেয়। শিক্ষার্থীরা আরিচা ঘাট, থানা বভন, হাইওয়ে থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, পাটুরিয়া ঘাট, উথলী, টেপড়া, বরংগাইল, মহাদেবপুর বাসষ্ট্যান্ডসহ জন গুরুত্বপূর্ণ স্থানে দীর্ঘদিন যাবৎ জমে থাকা ধুলা-বালি, পলিথিন, ময়লা-আর্বজনা তুলে নেয়। গত তিন দিন যাবৎ উপজেলা চত্তর টেপড়া, সরকারী উচ্চ বিদ্যালয় দেয়ালসহ নানা স্থানে সুদৃশ্য চিত্রাংকনে অনেক শিক্ষার্থী অংশ নেয়। এদের অনেকেই এসকল বাস ষ্ট্যান্ডে যানবাহন নিয়ন্ত্রণ এবং শৃংঙ্খলা ফিরানোর কাজে নিয়োজিত রয়েছে। এরা হাট-বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য উর্ধগতি রোধ ও মান নিয়ন্ত্রণে তদরারকী করছে।
শিক্ষার্থী মাহমুদুল হোসাইন হিরা বলেন, কর্মসূচী অংশ হিসেবে শিবালয় উপজেলার বিভিন্ন হাট-বাজার, বন্দর ঘাটসহ গুরুত্বপূর্ণ স্থানে জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কারের জন্য শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। সরকারী দেবেন্দ্র কলেজ, শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজ, মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ, সরকারী উচ্চ বিদ্যালয়, অক্সফোর্ড একাডেমী, বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়সহ নানা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী কর্মসূচীতে অংশ নেয়। অক্সাফোর্ড একাডেমীর শিক্ষক সৈকত মাহমুদ বলেন, এ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা পরিস্কার-পরিচ্ছন্নতা, যানবাহন নিয়স্ত্রন, বাজার মনিটরিংসহ বিভিন্ন কর্মসূচীতে যোগ দিয়েছে। এতে, সর্বস্থরের জন সাধারণের মাঝে দারুণ সচেতনতা সৃষ্টি হয়েছে।
আলোকিত প্রতিদিন /১৫ আগস্ট-২০২৪ /মওম
- Advertisement -

