আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

আখাউড়া ইমিগ্রেশনে যাত্রী পারাপার বন্ধ

আরো খবর

মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে।  ৭ আগস্ট বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ করে দেয়। এর ফলে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ভারতগামী ১০০ যাত্রী আটকা পড়েন। কুমিল্লার এক বাসিন্দা কামাল হোসেন তার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে যাওয়া জন্য অপেক্ষা করছেন। তিনি জানান, দেশের এমন পরিস্থিতিতে দিগুন  গাড়ি ভাড়া  দিয়ে সকাল ১০টায় ইমিগ্রেশনে এসে জানতে পারেন যাত্রী পারাপার বন্ধ। এ অবস্হায় অসুস্থ স্ত্রীকে নিয়ে তিনি পড়েছেন বিপাকে। ত্রিপুরার  আগরতলার বাসিন্দা আশীষ চন্দ্র রায় বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে এসে ছিলেন সপ্তাহ খানেক আগে। বাংলাদেশের এমন পরিস্থিতির কারণে দেশে তার পরিবার দুশ্চিন্তায় রয়েছে। সে জন্য তিনি ফিরে যাচ্ছেন। কিন্তু ইমিগ্রেশনে এসে দেখেন কোনো কার্যক্রম চলছে না। কবে নাগাদ যেতে পারবেন তাও জানেন না। এ ব্যাপারে আখাউড়া  আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম জানান, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।
আলোকিত প্রতিদিন /০৭ আগস্ট-২০২৪ /মওম
- Advertisement -
- Advertisement -