এম জসিম উদ্দিন (চট্টগ্রাম)
বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, আমাদের পৃথিবীটা পরিবেশ জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে। আমাদের বাসস্থান একটাই। সেটা হলো পৃথিবী। বৃক্ষরোপণের গুরুত্বপূর্ণ অনুধাবন করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ থেকে ৫২ বছর আগে ১৯৭২ সালে ১৬ জুলাই প্রথম বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করেন, তিনি প্রত্যেককেই বৃক্ষরোপণের আহ্বান জানান।
শনিবার (১৩ জুলাই) বেলা ৩ টায় ‘সবুজে সাজাই দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাকের পক্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা পৃথিবীতে থাকবো না। তবে যে গাছগুলো আমরা রোপন করবো সেগুলো যুগ যুগ ধরে রয়ে যাবে। পৃথিবীকে অক্সিজেন দিবে। পরবর্তী প্রজন্মের কাজে লাগবে। জলবায়ু পরিবর্তনের হুমকির হাত থেকে দেশকে রক্ষা করবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী সবসময় ৩টি গাছের চারা রোপন করার আহ্বান জানান। ব্রাকের উদ্দেশ্যে তিনি বলেন, ব্রাকের মতো স্বনামধন্য প্রতিষ্ঠান বৃক্ষরোপণের মতো কর্মসূচীর আয়োজন করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। আশা করি ব্রাক সবসময় মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে। আর সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান সমুহের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাবে।
আনোয়ারা উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোজাম্মেল হক। ব্র্যাক চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়ক মো. ইনামুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট চুমকি চৌধুরী। ব্রাকের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সম্মানিত উর্ধ্বর্তন পরিচালক জনাব অরিঞ্জয় ধর, সহযোগি পরিচালক মোঃ বেলায়েত হোসেন ও ডেপুটি প্রোগ্রাম হেড জনাব মোঃ আলাউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠান শেষে ব্র্যাকের পক্ষ থেকে ‘সবুজে সাজাই দেশ’ এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১০ হাজার গাছের চারা বিতরণ করেন ব্রাক। সমগ্র বাংলাদেশে পরিবেশ রক্ষায় ব্র্যাক কর্তৃক ১০ লক্ষ ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপনের লক্ষ্যমাত্র রয়েছে বলেও জানান ব্র্যাক কর্তৃপক্ষ।
ছবির ক্যাপশন:
আনোয়ারার ব্র্যাকের আয়োজনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি।
আলোকিত প্রতিদিন/এপি

