আজ বুধবার, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

অবৈধভাবে বালু উত্তোলন, অভিযানে ড্রেজার মেশিন জব্দ

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের হরিণমারা এলাকার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম। ১৩ জুলাই ( শনিবার) বিকেল ৫টার দিকে  বিট অফিসার ইমদাদুল হাসান, বিট অফিসার আরাফাত মাহমুদ ও সঙ্গীয় স্টাফদের সহযোগিতায় অভিযান চালিয়ে  হরিণমারা এলাকার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মো.  শফিউল আলম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে হরিণমারা এলাকার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
এদিকে  উপজেলা নির্বাহী কর্মকর্তা, উখিয়া ও সহকারী কমিশনার ( ভূমি)’র কোন অনুমতি ছাড়াই খাল থেকে ইজারার নাম দিয়ে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিলো চক্রটি।অবৈধভাবে ইজারার নাম দিয়ে এভাবে বালি উত্তোলনের  দায় কে নিবে? গত ৩০ মার্চ  দিবাগত  রাতে বিট অফিসার  সাজ্জাদুজ্জামান  যে স্হানে নিহত  হয়েছিলেন  সে স্হানের  পাশ থেকেই অবৈধভাবে বালু উত্তোলন করছে চক্রটি। চক্রটি এভাবে বেপরোয়া হয়ে বালু উত্তোলন করলে এর দায়ভার নিবে কে?? ড্রেজার মেশিন জব্দ করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে।চক্রটিকে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে।
লোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -