আজ শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশ সুপারকে টাঙ্গাইল প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা!

আরো খবর

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল:
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বিপিএম এর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি জনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল প্রেসক্লাব। শনিবার (৬ জুলাই) রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের কনভেনশন সেন্টারে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আবদুর রহিম, প্রেসক্লাবে সাবেক সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ, ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা।
এসময় বক্তারা বলেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার একজন মেধাবী ও মানবিক গুণাবলী সম্পন্ন পুলিশ সুপার। কর্মেই তিনি টাঙ্গাইলের সকল স্তরের মানুষের মনে জায়গা করে নিয়েছেন। সাংবাদিকরা বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিদায়ী পুলিশ সুপার বলেন, পুলিশের সাথে সাংবাদিকরা মিলে একত্রে যেভাবে কাজ করছে তার ফলে এলাকার বিভিন্ন সমস্যা দ্রুত ফুটে ওঠছে আর পুলিশ শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা উন্নয়নে সহজেই কাজ করতে পারছে।
আলোচনা শেষে সদ্য বিদায়ী পুলিশ সুপারকে ক্রেস্ট উপহার দিয়ে সম্মান জানানো হয় প্রেসক্লাবের পক্ষ থেকে। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
লোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -