ইমরান হোসেন : বিশেষ প্রতিনিধি
রাজনৈতিক কর্মসূচি পালন করার সময় ২০১৬ সালের ১০ জুলাই সাতক্ষীরা উপজেলার কাশিমারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ মোল্লা অলি পুলিশের গুলিতে নিহত হন। সেই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অলির শোকসন্তপ্ত পরিবার কে সান্ত্বনা দিতে গিয়ে বিপদে আপদে বিএনপি তার সাধ্যমত অলির পরিবারের পাশে থাকার ঘোষণা দেয়। আজ ৬ জুলাই বিএনপি নেতা মরহুম অলিউল্লাহ অলির বড় মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় যার পুরো আয়োজন ও অর্থায়ন করেন বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান। আজ শনিবার (৬ জুলাই) মরহুম বিএনপি নেতা অলির বড় মেয়ে নাইমার বিয়ের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিএনপি নেতা মরহুম অলিউল্লাহ মোল্লা অলি ২০১৬ সালের ১০ জুলাই পুলিশের গুলিতে ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের স্বীকার হন।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শামিম রাব্বি সঞ্চয়,সাতক্ষীরা জেলা যুবদলের সদস্য সচিব মুকুল, আমরা বিএনপি পরিবারের সদস্য ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, মো: শাহাদত হোসেন সহ স্থানীয় বিএনপি ও মহিলা দলের নেতৃবৃন্দ।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে আমরা বিএনপি পরিবার ইতিমধ্যে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আমরা বিএনপি পরিবার-সেলের মাধ্যমে ঘর নির্মাণ সহ মাসিক শিক্ষাবৃত্তি প্রদানের কাজও শুরু করেছে। ২০১৭ সালেও তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমানের পরিকল্পনায় ফেনীতে একজনের বিয়ের ব্যবস্থা করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

