আজ বুধবার, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

কোটা সংস্কার ও কর্মসংস্থানের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আরো খবর

মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ায় কোটা সংস্কার ও কর্মসংস্থানের দাবিতে  সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে ।  ৬ জুলাই শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আজকে কোটা থাকার কথা ছিলো অনগ্রসর জাতি গাষ্ঠীর। অথচ আজকে মুক্তিযাদ্ধা কোটায় ৩০ ভাগ নিয়োগ দেওয়া হচ্ছে। ৩০ ভাগ মুক্তিযাদ্ধা কোটায় যে নেওয়া হচ্ছে তারা তো অনগ্রসর জাতি নয়। তারা বলেন,মেধাবীদের দেশে রাখতে হলে আর এই মেধার উপযুক্ত ব্যবহার করতে হলে অবশ্যই এই কোটা প্রথা অনতিবিলম্বে বাতিল করতে  হবে।  তারা বলেন,কোটা প্রথা বাতিল না করলে কিংবা এ বিষয়ে দাবি না মানা হলে ব্রাহ্মণবাড়িয়ায় বৃহৎ  পরিসরে কঠোর আন্দোলন গড়ে  তোলা  হবে। এসময় মানববন্ধনে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এদের মধ্যে  ব্রাহ্মণবাড়িয়ার ওস্তাদ আলাউদ্দিন খাঁ বিগ্রেডের আহবায়ক অ্যাডভোকেট নাসির মিয়া, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আবদুন নূর, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠিত হওয়া মানববন্ধনে  ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আলোকিত প্রতিদিন /০৬ জুলাই-২০২৪ /মওম
- Advertisement -
- Advertisement -