আজ সোমবার, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ফেসবুক গ্রুপে চটকদার বিজ্ঞাপন দিয়ে রোগাক্রান্ত মুরগী বিক্রির অভিযোগ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক
আধুনিক প্রযুক্তির ছোয়া এখন প্রতিটি সেক্টরে লেগেছে।  সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পেজেও কেনাকাটা বাড়ছে। মানুষের মধ্যে এর জনপ্রিয়তা বেড়েছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে টাংগাইল সৌখিন খামার নামে এক মুরগী ব্যবসায়ী বিদেশি রোগাক্রান্ত মুরগী বিক্রির অভিযোগ উঠেছে। বিভিন্ন জেলায় বিদেশি সৌখিন মুরগী পালনে নতুন উদ্যোক্তা ফেসবুক গ্রুপে চটকদার বিজ্ঞাপন দেখে অনেক নতুন উদ্যোক্তা বিদেশি সৌখিন জাতের মুরগী নিচ্ছে কিন্তু তারা জানেন না রানিক্ষেত, গামব্রো রোগাক্রান্ত মুরগী নিয়ে তারা প্রতারিত হয়েছেন, এমনটাই জানিয়েছেন সিরাজগঞ্জের আসাদ নামের এক মুরগী খামারি। এবিষয়ে কুষ্টিয়া আনিছুর রহমান নামে এক খামারি বলেন  ফেসবুক গ্রুপে রুবেল নামে একটি চক্র আছে, তারা গ্রুপে বিদেশি অরজিনাল সৌখিন মুরগীর চটকদার বিজ্ঞাপন দিয়ে বিদেশি বিভিন্ন জাতের মুরগীর বাচ্চা হাত বদলের নামে প্রতারণা করে আসছেন। ভ্যাকসিন না দিয়ে দেশের বিভিন্ন জেলায় বাচ্চা সরবরাহ করছেন, এই ধরনের রোগাক্রান্ত মুরগীর বাচ্চা নিয়ে নতুন উদ্যোক্তাগন পুঁজি হারাচ্ছে। তবে এই ধরণের প্রতারক চক্র থেকে রেহাই পেতে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন ভুক্তভোগীগণ।
লোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -