ছাগলনাইয়া, প্রতিনিধি
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার,ভাইস চেয়ারম্যান (পুরুষ) এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পীসহ চট্টগ্রাম বিভাগে চতুর্থ ধাপে বিভিন্ন উপজেলায় নবনির্বাচিত সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ চট্রগ্রাম ভিবাগীয় কমিশনার মোহাম্ম তোফায়েল ইসলামের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন দুপুরে চট্রগ্রাম ভিবাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম নবনির্বাচিত সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরকে শপথ বাক্য পাঠ করান।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

