মো.শওকত করিম, চাঁদপুর
চাঁদপুরের ফরিদগঞ্জ এবং কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে চিংড়ি মাছ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারুণ্যের অহংকার ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক নির্বাচিত সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য খাজে আহমদ মজুমদার। খাজে আহমদ মজুমদার ৯০ দশক থেকে তার ছাত্র রাজনীতি সক্রিয়ভাবে শুরু করেন এবং বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে সব শ্রেণীর মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক গড়ে তুলেন। পাশাপাশি তিনি টানা আড়াই দশক ধরে ফরিদগঞ্জবাসীর খেদমতে সামাজিক ও রাজনৈতিক ভাবে বহু কাজে অবদান রাখেন ।
তিনি বর্তমান পেক্ষাপটে সব শ্রেণী মানুষের কাছে একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। ফরিদগঞ্জ উপজেলার প্রত্যান্ত অঞ্চলের প্রতিটি মানুষের কাছে একান্ত আপনজন হিসেবে ইতমধ্যে সুপরিচয় লাভ করেন খাজে আহমেদ মজুমদার।
তিনি বলেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার সুসম উন্নয়ন সহ দুঃখী মানুষের খেদমতে আমৃত্যু কাজ করে যাবেন। পাশাপাশি বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার সেই অঙ্গীকার বাস্তবায়ন করবেন বলেও আশ্বস্ত করেন। তিনি বর্তমানে নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পযর্ন্ত নজির বিহীন গণসংযোগে চালিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে ফরিদগঞ্জের রাজনীতির সুবাতাস ফিরিয়ে আনতে সব শ্রেণীর নেতাকর্মীদের নিয়ে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করবো। এছাড়া এ জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী মূলত সদালাপি সাদামনের মানুষও বটে। সব শ্রেণীর মানুষের সঙ্গে বন্ধুসূলভ আচরণে বিশ্বাসী।
শেষ মহুর্তে তার চিংড়ি মাছ মার্কার পূর্ণ সমর্থন চেয়ে সব শ্রেণীর ভোটারদের কাছে আগামী ৫জুন একটি ভোট প্রদানের আহবান জানান। এবং ফরিদগঞ্জ বাসীর কল্যানে আমৃত্যু কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

