আজ শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু সমাধিতে সদ্য নির্বাচিত আখাউড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা 

আরো খবর

মোঃ নিশাদুল ইসলাম:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন। আখাউড়া থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে তিনি জাতির জনকের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন। এসময়  ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম, সাবেক উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হালিম হেলাল, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন আহমেদ খান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মনির হোসেন গত ২১ মে (মঙ্গলবার) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তিনি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও মোগড়া ইউনিয়নের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান।
আলোকিত প্রতিদিন /১ জুন-২০২৪ /মওম
- Advertisement -
- Advertisement -