আজ শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন আওয়ামীলীগে বিভক্তি

আরো খবর

মোঃ আবদুল ওয়াদুদ, চট্টগ্রাম

আগামী ২৯মে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। দিন যতই ঘনিয়ে আসছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগে প্রকাশ্যে বিভক্তি দেখা দিয়েছে। ওই নির্বাচনকে কেন্দ্র আওয়ামীলীগের তৃণমুল নেতা-কর্মীদের মধ্যেও চরম অসন্তোষ বিরাজ করছে। এরই মধ্যে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে থানায় জিডিও করা হয়েছে। এতে করে নির্বাচনে ভোটাররা যেমন নানা শঙ্কায় রয়েছেন; তেমনি প্রার্থীরাও আছেন অনেকটা বেকায়দায়। একাধিক সূত্রে জানাগেছে, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী গোলাম শরীফ চৌধুরী পিপুল (আনারস), মিজানুর রহমান বাদল (দোয়াত কলম) ও শাহাদাত হোসেন (টেলিফোন)। এরা তিন জনেই আওয়ামীলীগের পুরানো সক্রিয় নেতা। আর এই প্রার্থীদের অনুসারীরাও তিন ভাগে বিভক্ত হয়ে এখন মাঠে কাজ করছেন। বর্তমানে হুমকি-পাল্টা হুমকির অভিযোগও আসছে অনেক। এরআগে মোবাইল ফোনে হত্যার হুমকির অভিযোগে আপন ছোট ভাই প্রার্থী মো. শাহাদাত হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের বিরুদ্ধে থানায় সাধারণ জিডি করা হয়। কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা উক্ত জিডি করেন। প্রসঙ্গত, শাহাদাত হোসেন ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাদের মির্জা কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। অপরদিকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল নোয়াখালীতে কাদের মির্জার বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে একটি অভিযোগ দিয়েছেন। জিডি প্রসঙ্গে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী সাংবাদিকদের বলেন, অনলাইনে জিডিটি দাখিল করা হয়েছে। এটি আদালতে উপস্থাপন করা হবে। আবদুল কাদের মির্জা ওই জিডিতে উল্লেখ করেন, চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের অনুসারীরা মুঠোফোন নম্বরে কল করে তাঁকে বার বার (কাদের মির্জাকে) হত্যার হুমকি দিচ্ছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল বলেন, কাদের মির্জার বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ করায় তিনি পাল্টা জিডি করেছেন। সোমবার রাতেও বসুরহাটে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল হয়েছে। এতে মুলত ভোটের উদ্বেগ নিয়ে নেতা-কর্মীরা নানা হিসাব-নিকাশ করছেন। বসুরহাট পৌরসভা আওয়ামীলীগ নেতা মোশারেফ হোসেন শাহীন বলেন, যতই শঙ্কা থাকুক উপজেলা নির্বাচন শান্তিপুর্ণই হবে। এতে আশা করছি গোলাম শরীফ চৌধুরী পিপুল বিপুল ভোটে বিজয়ী হবেন। ওদিকে মিজানুর রহমান বাদলের অনুসারীরা বলছেন, ভোটে কারচুপি না হলে মিজানুর রহমান বাদল জয়লাভ করবেন।

লোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -