ছৈয়দ কামাল,ছাগলনাইয়া (ফেনী)
ফেনীর ছাগলনাইয়ায় বজ্রপাতে নিহত হয়েছে দুই শিক্ষার্থী।১৯ মে দুপুরে বজ্রপাতে নিহত হওয়া ওই দুই শিক্ষার্থীর মধ্যে শাহীন মুহাম্মদ অভি (১৭) এর বাড়ী,ছাগলনাইয়া উপজেলধীন ১০ নং ঘোপাল ইউনিয়নস্থ দক্ষিণ লাঙ্গলমোড়া গ্রামে।সে ওই গ্রামের জালাল মাস্টার বাড়ির,ফজলুল করিম এর বড় ছেলে।নিহত অভি নিজকুঞ্জরা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্র ছিলো। একইদিন দুপুরে একি উপজেলাধীন ৯ নং শুভপুর ইউনিয়নে,বাড়ীর পাশের জমিথেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে,ওই ইউনিয়নস্থ উত্তর কুহুমা গ্রামের মজুমদার বাড়ীর,আতিকুর রহমান মজুমদারের ছেলে,মাহাদী হাসান (২১)।বজ্রপাতে নিহত হওয়া মাহাদী হাসান অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলো।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

