কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসকে কেন্দ্র করে নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করেছে কুমিল্লা পেশাজীবি সাংবাদিক ইউনিয়ন। শুক্রবার (৩মে) বিকেলে কান্দিরপাড় এলাকার নিউ মার্কেট এর সামনে থেকে সংগঠনের ব্যানারে দিবসটিকে কেন্দ্র করে শোভাযাত্রা শুরু হয়ে পরে তা কেন্দ্রীয় মসজিদের সামনে দিয়ে আবারও নিউ মার্কেট এলাকায় এসে শেষ হয়। পরে নিউ মার্কেট এর ৫ম তলায় দিবসটিকে কেন্দ্র করে সংগঠনের সাধারণ সম্পাদক ও একুশে সংবাদ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি জুয়েল রানা মজুমদার এর উপস্থাপনায় ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বাবর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, সংগঠনের সহ-সভাপতি ও আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সহ-সম্পাদক আব্দুল আওয়াল সরকার, সাংগঠনিক সম্পাদক ও আজকের দর্পণ পত্রিকার প্রতিনিধি রবিউল বাশার খান, নির্বাহী সদস্য ও দৈনিক মুক্তখবর পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক শাহিন মিয়া। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, এস এ টিভির কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম, সংগঠনের অর্থ সম্পাদক ও কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার ফেরদৌস মাহমুদ মিঠু, প্রচার সম্পাদক ও দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম সুমন, দৈনিক যুগান্তরের ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সৌরব মাহমুদ হারুন, একাত্তুর টিভি ক্যামেরা পার্সন সাইদুর রহমান সোহাগ, দৈনিক আলোকিত প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি ফয়েজ আহমেদ, মাসুম বিল্লাহ তুহিন, সাংবাদিক নারায়ণ কুন্ড, কুমিল্লার সময় পত্রিকার সহ- সম্পাদক মোঃ মনির হোসেন, আরিফুল ইসলাম, দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ সালাহ উদ্দিন বাদল, দৈনিক প্রধান সংবাদ এর সদর দক্ষিণ প্রতিনিধি শাহাদাত কামাল শাকিল, শাফায়াত হোসেন মারুফ, বেঙ্গল টাইমসের কুমিল্লা প্রতিনিধি, আলমগীর হোসেন, দৈনিক আলোকিত প্রতিদিনের ফটো সাংবাদিক আবদুল জলিল, সাংবাদিক তৌহিদ হোসেন সরকার, চেতনা ৭১ এর সম্পাদক মোঃ মাইনুল হক স্বপন, দৈনিক জবাবদিহি পত্রিকার ব্যুরো চীফ নারগিস আক্তার, সালমা আক্তার, এডভোকেট মারুফুর রহমানসহ আরও অনেকেই। এসময় উপস্থিত বক্তারা সাংবাদিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে মুক্ত গণমাধ্যমের দাবি জানান। যাতে করে সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে ও মত প্রকাশ করতে পারেন এতে করে সমাজ থেকে অন্যায়, অনিয়ম ও দূর্নীতি দূর করা সম্ভব হয়।
আলোকিত/০৪/০৫/২০২৪/আকাশ

