আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

রাতের আঁধারে তিন ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

আরো খবর

বিশেষ প্রতিনিধি:

শরীয়তপুরে নিয়মনীতির তোয়াক্কা না করে চলছে তিন ফসলি জমির মাটি কাটার কাজ। এসব মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাঁটিতে। তিন ফসলি কৃষি জমি পরিণত হচ্ছে পুকুর-ডোবায়। দিন দিন ফসলের উৎপাদন কমছে, বেকার হচ্ছে কৃষক, পরিবেশ হচ্ছে দূষিত। অনেক গভীর করে মাটি কাটার ফলে পাশের জমি ভেঙে পড়েছে।

মাটি বহনকারী মাহেন্দ্র ও বড় ডাম ট্রাক ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়ক। আবার মাহেন্দ্র ট্রাকের অভারলোডকৃত মাটি রাস্তায় পড়ে ধুলায় পরিণত হচ্ছে। ধুলার কারণে মোটরসাইকেল ও রিক্সা-ভ্যানচালক-যাত্রীর পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়কের পাশে বসবাসকৃত পরিবার ও হেঁটে চলা পথচারী-শিক্ষার্থীদের।

সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার চিকন্দী ইউনিয়নে গ্রাম চিকন্দী শৌলপাড়া মৌজার তিন ফসলি জমিতে ভ্যাকু মেশিন দিয়ে অবৈধ ভাবে ইট ভাটায় মাটি বিক্রি করছে প্রভাবশালী লোক।

এলাকাবাসীরা জানায়, প্রতিদিন রাত ৯ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত চলে এই ভ্যাকু মেশিন, চিকন্দি ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে ম্যানেজ করে তিন ফসলী জমিতে  ভ্যাকু মেশিন দিয়ে ইট ভাটায় মাটি বিক্রি করছেন মনির খাঁ নামে এক  প্রভাবশালী মাটি ব্যাবসায়ী।

তারা আরও বলেন,  ভ্যাকু মেশিন ও ড্রাম ট্রাক চলাচলের কারণে রাতে ঘুমাতে পারেন না এলাকার মানুষ, রাস্তা দিয়ে চলাচলের সময় আতঙ্কে থাকেন পথচারীরা। বেপরোয়া গতিতে চলে ড্রাম ট্রাকগুলো এতে  গ্রামীণ সড়ক ক্ষয়ক্ষতি হচ্ছে বলেও জানান এলাকাবাসী। এলাকার সাধারণ মানুষ তার ভয়ে মুখ খুলতে চাচ্ছে না।

এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিজ এলাহী বলেন, আমি আপনার মধ্যে জানতে পেরেছি।

কোথায় মাটি কাটা হচ্ছে সেই ঠিকানাটা দিয়ে রাখেন ইউএনও স্যার সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।

আলোকিত প্রতিদিন / ২৫ এপ্রিল ২০২৪/ দ ম দ

- Advertisement -
- Advertisement -