আজ , ।   

কক্সবাজার সদরে বিভিন্ন অ*পরাধে গ্রে*ফতার-২২

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোর, ছিনতাইকারী, মাদকসেবী ও বিভিন্ন অপরাধে জড়িত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় ছিনতাইকারী ও অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯ জন চোর-ছিনতাইকারী, ৮ জন মাদকসেবী, ৩ জন ধর্তব্য অপরাধের আসামি এবং ২ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো, সাইফুল ইসলাম বাবু (২১), মো. ইসমাঈল ওরফে বাঘা (২৭) ও আমান উল্লাহকে (২৬)। তারা কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

চুরির অভিযোগে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো, সজিব দে (২৩), অপু দে (২২), রশিদ আহম্মদ (২২), আব্দুর রহিম (৩৩), নেছার উদ্দিন (২১) ও মো. আইয়ুব (২৫)।

তাদের মধ্যে সজিব দে ও অপু দে চকরিয়া উপজেলার কাকরা ইউনিয়নের শাহ ওমরাবাদ এলাকার বাসিন্দা। অন্যরা কক্সবাজার পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলো, মো. এনামুল হক (২০), রবিউল হাসান (২৬), আব্দুল করিম (২৭), আবুল ফয়েজ (২৬), নুরুল আলম (২৬), এরশাদুল ইব্রাহিম (২০), মো. এহেছান (২০) ও আবু তৈয়বকে (২৭)।

ধর্তব্য অপরাধে গ্রেপ্তারকৃতরা হলো, মো. রুহুল আমিন (৫৯), মো. মোস্তফা (৬৮) ও মো. মাজেদ। এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে মো. ইসমাইল (২৪) ও তৈয়বা বেগম।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ওসি বলেন, গ্রেফতারকৃতদের পিসিপিআর বিশ্লেষণ করে দেখা যায় তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন /০৯ সেপ্টেম্বর/২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -