আজ সোমবার, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হবে ১০ লেনে উন্নীত, সুবিধা পাবে ১২ লেনের

আরো খবর

মোঃ আবু বকর সিদ্দিক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। মহাসড়কের কাজ ইতোমধ্যে শুরুও হয়েছে বলে জানান তিনি। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোঃ মুশফিকুর রহমামান এর সভাপতিত্বে কুমিল্লায় ঈদ যাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে গণশুনানি ও মতবিনিময় সভায় সচিব জানান আসন্ন ঈদ যাত্রা যানজটমুক্ত, নিরাপদ ও দুর্ঘটনামুক্ত রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ৪ এপ্রিল থেকে ঈদ পরবর্তী তিন দিন পর্যন্ত মহাসড়কে সব ধরনের নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ থাকবে। খাদ্য ও ঔষধবাহী ট্রাক ছাড়া পণ্যবাহী সব ধরণের যানবাহন বন্ধ থাকবে। প্রশাসন, পুলিশ ও সড়ক বিভাগের কর্মকর্তারাসহ অন্যানরা মহাসড়ক সচল রাখতে কাজ করবেন। মহাসড়ক যানজটমুক্ত রাখতে বাজারগুলোতে টিম কাজ করবে। এ টিম দুর্ঘটনায় তাৎক্ষণিক উদ্ধারে ক্রেনসহ যাত্রী ও চালকদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কাজ করবে বলেও জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মাইনুল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল, বিআরটিসির পরিচালক ড. অনুপম সাহা, কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) খাইরুল আলম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামানসহ সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।

- Advertisement -
- Advertisement -