আজ , ।   

সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত 

আরো খবর

মাইনুল হাসান মজনু:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত  হয়েছে। ” সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নের উদ্ভাবনে স্থানীয় সরকার ” শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরে উন্নতি” এই প্রতিপাধ্যকে সামনে রেখে উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে, ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে, সারাদেশের ন্যায়,  কামালপুর ইউনিয়নের কড়িতলা তথ্য সেবা কার্যালয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে একটি শোভাযাত্রা বেড় করা হয়। শোভাযাত্রা টি কড়িতলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও তথ্য সেবা কার্যালয় এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা, কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রাছেদুউজ্জামান রাছেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল হাসান বাবুল, কামালপুর ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ প্রমুখ। এ-সময় কাঁশাহার ছানিয়া বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:ফিরোজ আহমেদ, কামালপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলমগীর হোসেন, বাদশা মিয়া, আমির হোসেন, সংরক্ষিত নারী সদস্য পারুল বেগম, রুপালী বেগম, সকল গ্রাম পুলিশ সদস্য সহ প্রায় দুই শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি-২৪/মওম
- Advertisement -
- Advertisement -