আজ রবিবার, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকের ই-ন্তে-কা-ল 

আরো খবর

মোঃ নিশাদুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া 
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক তত্ত্বাবধায়ক চিকিৎসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ইন্তেকাল করেছেন। রবিবার বিকাল পৌনে ৩ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি আইসিইউ হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান দীর্ঘদিন যাবত ডায়াবেটিক, হাই প্রেসার ও হার্টের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।জানা যায় তিনি গত শনিবার দুপুরে জেনারেল হাসপাতালে তার নিজস্ব কক্ষে অসুস্থতা অনুভব করলে পরীক্ষা-নিরীক্ষার পর তিনি হার্ট এ্যাটাক করেছেন বলে জানা যায়। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া  কুমারশীল মোড়ের আইসিও স্প্যাশালাইজড হাসপাতালে আইসিওর লাইফ সাপোর্টে রাখা হলে  বিকাল ৩টায় দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।  তিনি ২১ বিসিএস এর ক্যাডার হিসেবে  ২০২১সালে ২৩জুন তত্ত্বাবধায়ক পদে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিযুক্ত হয়েছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -