শাহআলম সিকদার:
গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সেলিম আজাদকেই পছন্দ জনসাধারণের।বর্তমানে কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন,। কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ গত নির্বাচনে ব্যাপক সারা পান, তার কাজ কর্মে কালিয়াকৈরের জনসাধারণ বিপুল পরিমাণ ভোট দিয়ে তাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেন,। সেলিম আজাদ গাজীপুর জেলা যুবলীগের একমাত্র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে, সরকারের উন্নয়ন বিষয়ক কর্মশালা,জনসভায় সবসময়ই বিপুল পরিমাণ জনসাধারণ নিয়ে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছেন। তিনি বাংলাদেশের, মধ্যে ভাইস চেয়ারম্যান হিসেবে বেশি ভোট পেয়ে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। তিনি বর্তমানে সারা বাংলাদেশের উপজেলা এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন । বিগত দিনে কালিয়াকৈরের শহর থেকে গ্রাম, তথা গ্রাম থেকে গ্রামান্তরে ভিবিন্ন প্রকার গ্রামীণ জনপদের ব্যাপক উন্নয়নে মাঠ কর্মী হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছেন। বিগত কয়েক বছর ধরে কালিয়াকৈরে ধর্মীয় অনুষ্ঠান, গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠান, সহ সকল প্রকার আচার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছেন।কালিয়াকৈরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, তিনিই সবচেয়ে বেশি প্রোগ্রাম করেছেন,যাহ ভিবিন্ন গণমাধ্যম প্রকাশ পায়। কালিয়াকৈরে সর্বস্তরের জনসাধারণ সেলিম আজাকেই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে পছন্দ করেন, এবং প্রত্যাশা করে ভিবিন্ন অনুষ্ঠানে যথেষ্ট সাহস দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন। প্রতি শুক্রবার এবং শনিবার সহ অন্যান্য দিনেও নিজ কার্যালয়ে লোক সমাগম লেগেই থাকে, কালিয়াকৈরে উপজেলার ব্যাপক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছেন,সে জন্য জনগনের প্রত্যাশা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সেলিম আজাদকেই চেয়ারম্যান হিসেবে পছন্দের শীর্ষে রাখছেন সাধারণ জনগণ।
আলোকিত প্রতিদিন/৮ ফেব্রুয়ারি ২৪/মওম
- Advertisement -

