আজ রবিবার, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ভোটের রাতে গণধর্ষণ: ১০ জনের ফাঁসি,৬ জনের যাবজ্জীন

আরো খবর

প্রতিনিধি,নোয়াখালী:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন রাতে বহুল আলোচিত নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ১০ জনের ফাঁসি ও অপর ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  একই সাথে তাদের অর্থদন্ড করা হয়। ৫ ফেব্রুয়ারি সোমবার বেলা পৌনে একটার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে কাঠগড়ায় পনের আসামি উপস্থিত এবং এক আসামি পলাতক ছিলেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলো, সুবর্ণচরের মধ্যম বাগ্যা গ্রামের রুহুল আমিন,পিতা-খুরশিদ আলম,মো: হাসান আলী,পিতামৃত-আবুল হাশেম,,মো. সোহেল,পিতামৃত-ইসমাইল,মো.স্বপন পিতামৃত-আবদুল মন্নান,  মো: ইব্রাহিম খলিল, পিতা-আবুল কাশেম,মো:আবুল হোসেন,পিতামৃত-ছিড়ু মিয়া,মো: সালাউদ্দিন,পিতা-ফকির আহাম্মদ,  মো:জসিম উদ্দিন পিতা-মোতাহের হোসেন , মো:মুরাদ, পিতা-মো:রফিক , মো: জামাল,পিতা মৃতক চাঁদ মিয়া। অপরদিকে যাবৎজীবন সাজা প্রাপ্ত আসামিরা হলো,মো:হানিফ, পিতা-ইসমাইল,মো: চৌধুরী পিতা-আবদুল হামিদ,মো:বাদশা আলম,পিতামৃত-আহাম্মদ উল্লাহ,মোশারফ, পিতা-তোফায়েল আহাম্মদ,মো:মিন্টু, পিতামৃত-আরব আলী, (পলাতক),মো: সোহেল, পিতা-আবুল কালাম। মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে স্বামী-সন্তানদের বেঁধে রেখে এক নারীকে (৪০) মারধর ও গণধর্ষণ করা হয়। নির্যাতনের শিকার নারী চার সন্তানের জননী। নির্যাতিত নারীর অভিযোগ ছিল, ভোটকেন্দ্রে থাকা ব্যক্তিদের পছন্দ নৌকা প্রতীকে ভোট না দেওয়ার জের ধরে ওই হামলা ও ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনাটি তখন দেশে-বিদেশে ব্যাপক আলোচিত হয়। ওই ঘটনার পরদিন (৩১ ডিসেম্বর) নির্যাতনের শিকার নারীর স্বামী বাদী হয়ে চর জব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত শেষে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কার হওয়া প্রচার সম্পাদক রুহুল আমিন মেম্বারসহ ১৬ জনের  বিরুদ্ধে বিগত ২০১৯ সালের ২৭ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ছালেহ আহম্মদ সোহেল খান বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষ ২৩ জন সাক্ষী উপস্থাপন করে। আসামি পক্ষের পাঁচজন সাফাই সাক্ষী প্রদান করে।এরই ধারাবাহিকতায় এই রায় প্রকাশ করা হয়। মামলার রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের লোকজন এই রায়ে অসন্তোষ প্রকাশ করে আদালত পাড়া এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করে এই রায় বাতিল করে আসামি দের মুক্তি দাবি করেন।
আলোকিত প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২৪/মওম
- Advertisement -
- Advertisement -