আজ রবিবার, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে আকবর শাহ থানা এলাকায় সিএনজিসহ ৪ প্রতারক গ্রেফতার

আরো খবর

আব্দুস সাত্তার টিটু :
সিএমপি’র আকবর শাহ থানা এলাকায় প্রতারক চক্রের ৪ সদস্যকে ২টি সিএনজিসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। ৩ ফেব্রুয়ারি শনিবার রাতে নগরের আকবর শাহ থানাধীন পশ্চিম পিরোজ শাহ এলাকায় নাহার মঞ্জিলের সামনে পাকা রাস্তার উপর হতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১। চকরিয়া থানার মগবাজার এলাকার ইয়াসমিন, ২। ভূজপুর থানাধীন নোলুয়া টিলা এলাকার নুর উদ্দিন,৩। মুরাদনগর থানাধীন করিমপুর এলাকার মোঃ ফারুক, ৪। ভোলা জেলার তাজউদ্দীন থানাধীন মালাকান্দি এলাকার মোঃ বেলাল। থানা সূত্রে জানা যায়, রাত্রিকালীন পেট্রোল ডিউটি চলাকালীন সময়ে এস আই টিটু’র নেতৃত্বে এস আই ওয়াহিদ ও এসআই ইসমাইল এবং এনামুল হক সঙ্গীয় ফোর্স সহ ৩ নং আসামিকে থামার সংকেত দিলে সংকেত অমান্য করে সিএনজি যোগে পালিয়ে যায়। ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ৩ নং আসামী মোঃ বেলালকে বাকলিয়া থানাধীন তক্তার পুল এলাকা থেকে গ্রেফতার করে আসামীর স্বীকারোক্তি মতে অপারাপর ৩ আসামিকে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।  থানা সূত্রে আরো জানা যায়, আসামিরা আগে থেকেই ওঁত পেতে থাকে এবং সহজ সরল মানুষকে সিএনজির  মাঝখানে বসিয়ে স্বর্ণ সদৃশ একটি পিতলের বার (22K) চিরকুট যুক্ত চিঠি রাস্তায় ফেলে রাখে। চিরকুটে লেখা থাকে এটি আমার মেয়ের বিয়ের স্বর্ণ। সিএনজিতে থাকা ওই প্যাসেঞ্জারকে ভুলবাল বুঝিয়ে স্বর্ণের অর্ধেক মূল্যই দিবে বলে সঙ্ঘবদ্ধ প্রতারকরা নগদ অর্থসহ আসল স্বর্ণ হাতিয়ে নেয়। এ বিষয়ে আকবর শাহ থানার অফিসার ইনচার্জ গোলাম রব্বানী বলেন, এই গ্রুপে ১৪ জন সক্রিয় সদস্য রয়েছে এবং বাকিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রজু হয়েছে এবং ব্যবহৃত দুটি সিএনজি জব্দ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২৪/মওম
- Advertisement -
- Advertisement -