আজ মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সাগর-রুনি মামলায় প্রকৃত দোষীদের ধরা হবে

আরো খবর

মোঃ নিশাদুল ইসলাম:
সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলায় ৫০ বছর সময় লাগলেও সেটা দেওয়ার বিষয়টি আপেক্ষিক অর্থে বলেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। তিনি শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। আনিসুল হক বলেন,এটা বিতর্কের কোন বিষয় না। কিন্তু মাঝে মাঝে আমার দুঃখ হয় এই কারনে যে,আপনাদের কে (সাংবাদিক) ভালো কথা বললেও আপনারা অন্যভাবে নেন। আপনারা ক্ষেপে যান। তিনি বলেন, ‘হত্যার ৪২ বছরে আসামী ধরা, ২৪ বছরে রহস্য উন্মোচনের ঘটনাও  আছে। আমি সময়টা আপেক্ষিক অর্থে বলেছি। প্রকৃত দোষীদের চিহ্নিত করতে সময় লাগলেও দিতে হবে বুঝিয়েছি। যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিত করতে অনেক সময় লাগে।’ যতই সময় লাগুক প্রকৃত অপরাধীদের ধরা হবে বলে তিনি জানান।এ সময়  তিনি বলেন, ‘আইনী কাঠামোতে বলা আছে যারা অপরাধী নয় তাদেরকে ধরা যাবে না। যারা প্রকৃতভাবে দোষী তাদেরকে ধরতে হবে। আনিসুল হক দুই দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়ায় আসেন। সফর শেষে তিনি শনিবার সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।
আলোকিত প্রতিদিন/২ ফেব্রুয়ারি ২৪/মওম
- Advertisement -
- Advertisement -