আজ বুধবার, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে দাদা হত্যার আসামী নাতি আটক

আরো খবর

বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দাদাকে পিটিয়ে হত্যা মামলার আসামী নাতি রাব্বী’কে(২০) গ্রেপ্তার করেছে র‍্যাব -১৪, সিপিসি-৩, টাঙ্গাইল। শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে তাকে গাজীপুর জেলার কোনাবাড়ি থানার বাইমাইল এলাকা থেকে  গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাব্বী কালিহাতী উপজেলার আউলটিয়া ভোটেরবাড়ী গ্রামের হায়দার আলীর ছেলে। শনিবার রাত  নয়টায় র‍্যাব-১৪ ,সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, মান্নান এবং তার নাতি রাব্বী’র মধ্যে পারিবারিক বিরোধ ছিলো। গত ১৬ জানুয়ারি বিকেলে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মান্নানকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে রাব্বী। এ সময় মান্নানের স্ত্রী ও মেয়ে ঝগড়া থামাতে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে সে। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। আব্দুল মান্নানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পাঠা‌নো হয়। কিন্ত ঢাকা নেয়ার সময় পথেই মান্নান মন্ডলের মৃত্যু হয়।  এ ঘটনায় বাদী হয়ে নিহতের ছেলে মোঃ হাফিজ উদ্দিন মন্ডল একটি হত্যা মামলা দায়ের করেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -