মীর সালাহউদ্দীন:
প্রচারণায় তেমন জমজমাট না থাকলেও এগিয়ে আসছে ভোটের দিন,বলা যায় ভোট উৎসবের শেষপ্রান্তে বাংলাদেশ। চলছে প্রচারের শেষ মুহূর্ত। দিন রাত এক করে প্রার্থীরা ছুটছেন ভোটারের দুয়ারে,দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। একবারে প্রান্তের মানুষটির সঙ্গে হাসিমুখে কথা বিনিময়,জড়িয়ে ধরা,ভোটারের সঙ্গে বসে খাবার খাওয়াসহ নানা বৈচিত্র্যময় দৃশ্য বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে প্রতিদিনই। নির্বাচনে অংশ নিয়েছে যেসব রাজনৈতিক দল,তারা সবাই এরই মধ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।ইশতেহারে সবাই ভালো ভালো কথা বলেছে। নির্বাচিত হলে জনগণ এবং দেশের কল্যাণে কী করবে,কতটা করবে সেইসব কথা অত্যন্ত মার্জিত এবং মনোহর ভাষায় প্রকাশ করেছে দলগুলো। সরেজমিনে ভোটারদের অনুভূতি জানতে চাইলে অনেকেই বলেন পরিবেশ ভালো থাকে তাহলে অবশ্যই ভোট দিতে যাবো। যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে মনে হবে, তাকেই ভোট দিব। এলাকার উন্নয়নে পাশে থাকবে এমন প্রার্থীকে খুঁজে নিব। উল্লেখ্য,এবার চট্টগ্রামের ১৬ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১২২ জন,৬৩ লাখ ১৪ হাজার ৩৯৭ জন ভোটার সংসদে তাঁদের প্রতিনিধি নির্বাচিত করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন। মহিলা ভোটার ৩০ লাখ ২৪ হাজার ৭৫১ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২০২৩, বুথের সংখ্যা ১৩ হাজার ৭৩২টি।
আলোকিত প্রতিদিন/৩ জানুয়ারি ২৪/মওম
- Advertisement -

