মাইনুল হাসান মজনু:
বগুড়ার সারিয়াকান্দিতে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বইউৎসব পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও সরকারি, বেসরকারি হাই স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এই উৎসব পালন করা হয়। সকাল ১০ টায় সারিয়াকান্দি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই হাতে তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: তৌহিদুর রহমান। এ সময় সহকারী কমিশনার (ভূমি)সবুজ কুমার বসাক, সারিয়াকান্দি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়াজুল হক ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন। নতুন বই হাতে পেয়ে, শিক্ষার্থীরা উচ্চশিত হয়েছেন। শিক্ষার্থীরা বলেন,নতুন বইয়ের গন্ধ শোকার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। এখন নতুন উদ্যমে লেখাপড়া শুরু করব।
আলোকিত প্রতিদিন/ ১ জানুয়ারি ২৪/ এসবি
- Advertisement -

