আজ সোমবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ২

আরো খবর

আব্দুস সাত্তার টিটু:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযানে ০২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামাদি জব্দসহ ০২ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। শুক্রবার ২৯ ডিসেম্বর রাতে রাঙ্গুনিয়া থানাধীন পশ্চিম খুরসীয়া এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পশ্চিম খুরসীয়া চীপছড়ি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. রোকন (৪১) ও টেকনাফ উপজেলার উত্তর নয়াপাড়ার মৃত আমীর হোসেনের ছেলে মো. সিরাজুল হক (৩২)। র‌্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া মো. নুরুল আবছার গনমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। র‌্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে আসাসিদ্বয় উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ তাদের হেফাজতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জামাদি রয়েছে বলে স্বীকার করে। অতঃপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী রান্নাঘর থেকে তাদের নিজ হাতে বের করে দেয়া মতে দেশীয় তৈরী ০২টি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরীর বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়।আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে অপরাধ সংঘটনের জন্য দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি, আগ্নেয়াস্ত্র বিক্রয়সহ নানাবিধ অপরাধ কর্মকান্ড পরিচালনায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আসছিল।

আলোকিত প্রতিদিন/ ৩০ ডিসেম্বর ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -