আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ৩দিনের ইজতেমার সমাপ্তি

আরো খবর

মাজেদুর রহমান,ব্যুরো চীফঃ
প্রতি বছরের ন্যায় এবারও বগুড়ায় অনুষ্ঠিত হয়ে গেলো তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা। বগুড়া শহরের বারপুর ঝোপগাড়ি এলাকায় গত ২১ ডিসেম্বর,বৃহঃস্পতি বার থেকে এবারের ইজতেমা শুরু হয়। বৃহস্পতিবার ফজরের নামাজের পর উদ্বোধনী আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পাশে ঝোপগাড়ি দোয়েল পাম্পের সামনে প্রায় ১০ একর জমির ওপর এ ইজতেমা অনুষ্ঠিত হইয়েছে। ইজতেমায় প্রায় লাখো মুসুল্লির আগমন ঘটে।ইজতেমায় লাখো মুসুল্লির থাকার জন্য বাঁশের খুটির সঙ্গে চট দিয়ে সামিয়ানা টানিয়ে বিশাল প্যান্ডেল নির্মাণ, দেড় হাজার মুসুল্লির একসঙ্গে অজুর ব্যবস্থা, সহস্রাধিক টয়লেট স্থাপন করা ছিলো। এছাড়াও গোসলের জন্য তিনটি পুকুরপাড়ে বাঁশের মাচা ফেলে ব্যবস্থা করা হইয়েছিলো। ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শতাধিক স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। ইজতেমা ময়দানে মুসুল্লিদের বিনামূলে প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছিলো। ঢাকার কাকরাইল মসজিদের তত্ত্বাবধানে প্রতিবারের মতো বগুড়ায় বিশ্ব ইজতেমা শুরু হয়েছিলো এবং আজ ২৩ ডিসেম্বর শনিবার ১২ঃ১০ মিনিটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হয়।
আলোকিত প্রতিদিন/ ২৩ ডিসেম্বর ২৩/মওম
- Advertisement -
- Advertisement -