আজ সোমবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসমি ২৫ বছর পর গ্রেফতার 

আরো খবর

মোহাম্মদ আরিফ:
সৎমাকে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বেলাল হোসেনকে ২৫ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৭। ১৬ ডিসেম্বর শনিবার বিকেলে বায়োজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বেলাল হোসেন (৫১), ফটিকছড়ির ভূজপুর থানার বাংলাপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বেলাল হোসেন নগরের বায়োজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় অবস্থান করছিল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৫ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৭ ডিসেম্বর ২৩/মওম
- Advertisement -
- Advertisement -