আজ সোমবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি 

আরো খবর

মো. নিশাদুল ইসলাম :

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. শাহগীর আলমকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার সকালে নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমানের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে কর্মস্থল থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এ চিঠিতে নতুন জেলা প্রশাসক নিয়োগের প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১০ ডিসেম্বর ২৩/ এসবি
- Advertisement -
- Advertisement -