আজ বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

আবারও ২৩টাকা বাড়ল এলপি গ্যাসের দাম

আরো খবর

আলোকিত ডেস্ক :

আবারও ভোক্তাপর্যায়ে বাড়ল এলপি গ্যাসের নতুন দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৩৮১ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১,৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ (রবিবার, ৩ ডিসেম্বর ) বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ (০৩ ডিসেম্বর ২০২৩) সন্ধ্যা থেকে কার্যকর করা হবে। এর আগেও নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ১,৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১,৩৮১ টাকা নির্ধারণ করাছিল বিইআরসি। ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৭ টাকা ২ পয়সায় সমন্বয় করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৩ টাকা ২০ পয়সায় সমন্বয় করা হয়েছে। এছাড়া ভোক্তাপর্যায়ে মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য ৬৪ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে।

০৩ ডিসেম্বর ২০২৩

- Advertisement -
- Advertisement -