আজ সোমবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

পার্বত্য চুক্তির বর্ষপূর্তিতে লংগদু জোনের দিনব্যাপী কর্মসূচী

আরো খবর

এরশাদ আলী, লংগদু
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৬ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির লংগদুতে লংগদুতে  সেনা জোনে (তেজস্বী বীর)’র উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ২ ডিসেম্বর (শনিবার)  সকাল ১০ ঘটিকায় লংগদু সেনা জোনের আয়োজনে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক শান্তি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। লংগদু উপজেলা  পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন কমান্ডার লঃ কর্ণেল হিমেল মিয়া পিএসসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম। বক্তব্য রাখেন  লংগদু উপজেলা প্রেসক্লাবের  উপদেষ্টা মোঃ এখলাস মিয়া খান, লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু বিক্রম চাকমা বলী প্রমুখ্য।
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, শান্তি চুক্তির মাধ্যমেই পাহাড়ে আমরা সকল সম্প্রদায়ের মানুষজন  বৈষম্য ভেদাভেদ ভুলে কাঁধে কাধ রেখে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছি। পাহাড়ে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সচেষ্ট। তিনি আরো বলেন, আমরা যদি এলাকায় সকলে মিলেমিশে বসবাস করি তাহলে মডেল উপজেলা হিসেবে লংগদু উপজেলার পরিচিতি লাভ করবে । এখানকার মৎস, কৃষি, জলবায়ু সহ যেসব ক্ষেত্র উন্নয়ন সাধিত হচ্ছে, তা যথাযথ কাজে লাগাতে পারলে ব্যাপক উন্নয়নে অগ্রগতি হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন উপ-অধিনায়ক, মেজর আব্দুল্লাহ আল মামুন,ক্যাপ্টেন মেহেদী হাসান, ৩৮ আনসার ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মীরবহর শাহাদাত হোসেন, সাবেক উপজেলা চেয়াররম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,৩৮ আনসার ব্যাটালিয়ন সিএ ও কো-কোম্পানী কমান্ডার মোঃ আরিফুল ইসলাম, মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন কমল, আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু অজয় মিত্র চাকমা, কালাপাকুজ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক দেওয়ান, সেনা জোনের বিভিন্ন পদবীর কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও পাহাড়ি-বাঙ্গালী  জনসাধারন এবং স্কুল শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। এদিকে শান্তি চুক্তি বর্ষপূতি উপলক্ষে লংগদু সেনা জোনের উদ্যোগে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও লংগদু বিদ্যানিকেতনে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণ  চিত্রাঙ্কন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জোন অধিনায়ক লেঃ কর্ণেল হিমেল মিয়া পিএসসি পুরস্কার বিতরণ করেন। এছাড়াও শান্তি চুক্তির ২৬ তম বর্ষপূর্তিতর  মাইনী খালে বিকাল ৩ ঘটিকায়  নৌকা বাইচ প্রতিযোগিতা এবং সন্ধ্যায় জোন সদর দপ্তরে  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -