আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে মাদক ব্যবসায়ী আটক ৩

আরো খবর

মোস্তাফিজুর রহমান :

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানীর অধনিায়ক মেজর মোঃ শেখ সাদিক ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযানিক দল সোমবার (১৯ নভেম্বর) জয়পুরহাট থানাধীন পাইকরদাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে (৪২) পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলেন, পাইকরদাড়িয়া গ্রামের মৃত রাজেন্দ্র নাথ মোহন্তের ছলে, শ্রী শ্যামল চন্দ্র মহন্ত (৫২), মহুরুল গ্রামের মৃত আবুল হোসেনের ছলে ইমরান হোসেন (৩০) ও ফারুক হোসেনের ছলে, নাঈম হোসেন (২৩), সকলরে থানা ও জেলা-জয়পুরহাট। আটককৃত আসামী শ্যামল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তর্বতী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ইমরান ও নাইম এর মাধ্যমে জয়পুরহাটরে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। পরর্বতীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়ছে।

২০ নভেম্বর ২০২৩

- Advertisement -
- Advertisement -