আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বোয়ালখালীর মাদক সম্রাট সাইফুল ধরাছোঁয়ার বাইরে

আরো খবর

আব্দুস সাত্তার টিটু :

উপজেলা বোয়ালখালী থানাধীন ৪নং শাকপুরা ইউনিয়ন চোলাই মদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এলাকায় চোলাই মদের জমজমাট ব্যাবসা চলছে মর্মে অভিযোগ রয়েছে। মদের নেশায় এলাকার যুবসমাজ ধ্বংস হচ্ছে বলে জানান এলাকার সচেতন নাগরিকরা। মদের সহজলভ্যতার ফলে এই নেশায় আসক্ত হয়ে পড়ছে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী ও যুবসমাজ। অনুসন্ধানে জানা যায়, বোয়ালখালী ৪ নং ইউনিয়নের লালিয়াহাট এলাকায় সাইফুল ইসলাম এর নেতৃত্বে দিনে এবং রাতে সমান তালে চলে চোলাই মদের ব্যবসা। কয়েক বছর আগেও সাইফুলের আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ। দিনে এনে দিনে খাওয়া সাইফুল হঠাৎ করেই বনে গেছেন “আঙ্গুল ফুলে কলা গাছ”। এখন রয়েছে তার কোটি কোটি টাকা সম্পত্তিসহ গরুর খামার। হঠাৎ করে এই আলাদিনের চেরাগ কোথায় পেল তা নিয়ে স্থানীয়দের জল্পনা-কল্পনার শেষ নেই। দৈনিক শত লিটার মদ বিক্রি করেন তিনি। মদ বিক্রিতে সহায়তা করার জন্যে তার রয়েছে বেতনভুক্ত কর্মচারী ও সোর্স। থানা পুলিশ অভিযানে আসলে আগে থেকেই খবর পৌঁছে যাই সাইফুলের কাছে। ফলে আত্মগোপনে চলে যান তিনি। অভিযোগ রয়েছে কিছু অসাধু পুলিশের নাম ভাঙ্গিয়ে এবং সরকারদলের কথিত নেতাদের ম্যানেজ করেই চলে তার এই চোলাই মদের ব্যবসা। ফলে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন মাদক সম্রাট সাইফুল। তার রয়েছে কয়েকটি গরুর খামার। পাহাড় থেকে চোলাই মদের টাকার বিনিময়ে পাহাড়িদের কাছ থেকে এসব গরু চোরাই পথ হয়ে পৌঁছে যায় তার খামারে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, এলাকার সবাই জানে কে মদ বিক্রি করে, কখন বিক্রি করে। কিন্তু সাইফুলের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারো সাহস নেই। মামলা এবং হামলার ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খোলে না। যুবসমাজকে রক্ষার ক্ষেত্রে সচেতন মহল এখন মুখ খুলছেন। এই সংক্রান্ত একটি ভিডিও বক্তব্য প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। বোয়ালখালীর করল ডেঙ্গা পাহাড়ি এলাকা দিয়ে ঢুকছে হাজার হাজার লিটার চোলাই পাহাড়ি মদ। যাহা প্রতিদিন ভোরে চট্টগ্রাম শহর ও আশেপাশের উপজেলাগুলোতে পাচার হচ্ছে।

১৪ নভেম্বর ২০২৩

- Advertisement -
- Advertisement -