হাসান ফখরুল:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ২নং পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ পুরাতন বাজারে জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর শনিবার বিকাল ৫ ঘটিকার সময় ধান বাজারে জাতীয় পার্টি এ সম্মেলনের আয়োজন করে। ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন জাতীয় পার্টির ইউনিয়ন আহ্বায়ক মোঃ রুহুল আমিন তোতার সভাপতিত্বে এবং উপজেলা প্রচার সম্পাদক নাসরীদ ইসমাইল-এর পরিচালনায় এ কর্মি সম্মেলন আরম্ভ করা হয়। কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব নাজমুল হক সরকার এবং উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান হাবিবুল্লাহ প্রমুখ। কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বৈলাজান গ্রামের কৃতি সন্তান ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া এবং জাতীয় পার্টি ফুলবাড়িয়া উপজেলা ছাত্র সমাজের সহসভাপতি রাকিবুল ইসলাম রাকিব।সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ডাঃ আব্দুস সালাম বলেন- বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে কান্নার রোল পড়ে যায়। এই সরকার বাজার নিয়ন্ত্রণ করতেই ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন মাহফুজুর রহমান বাবুল ময়মনসিংহ জেলাকে বিভাগে পরিণত করতে গিয়ে কারাবরণ করেছিলেন অবশেষে ময়মনসিংহ জেলাকে বিভাগ করেই ক্ষান্ত হয়েছেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব নাজমুল হক সরকার বলেন- ফুলবাড়িয়া কলেজ সরকারি করণ করার কথা ছিল কিন্তু এমপি সাহেব সেটা কে ঘুরিয়ে অন্য জায়গায় কলেজ সরকারি করেছেন। আজ বাংলাদেশ শ্রীলংকার মত দেউলিয়া হয়ে যাচ্ছে, এখন একজন পিয়নের চাকরি নিতে গেলে ১৮ লক্ষ টাকা দিতে হয়। সম্মেলনের প্রধান অতিথি- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল বলেন- আপনারা কোথায় ভোট দিবেন সঠিক সিদ্ধান্ত নিতে হবে, আপনাদের ভোট’টা কাজে লাগাতে হবে। রাতের ভোট আর হতে দেওয়া হবে না। বর্তমান বাজার ব্যবস্থা কে তুলে ধরে তিনি বলেন – এখন এক কেজি খাসির গোস্ত কিনতে কয় টাকা লাগে? বাজার এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। আজ দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি। যদি আমরা ক্ষমতায় যেতে পারি ফুলবাড়িয়ায় বিদ্যুৎ, রাস্তাঘাট, স্কুল কলেজের উন্নয়ন করব ইনশাল্লাহ।
আলোকিত প্রতিদিন /১২ নভেম্বর ২৩/ মওম

