আজ সোমবার, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

আটপাড়া ইটাখলা বাজার হতে চকপাড়া রাস্তার উদ্বোধন 

আরো খবর

প্রতিনিধি,নেত্রকোনা:
নেত্রকোনা আটপাড়া  উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প রাজাখালী  সংযোগ সড়ক হইতে ইটাখলা চকপাড়া খেয়াঘাট সড়ক প্রতিরক্ষামূলক কাজসহ বিসি রাস্তার উদ্বোধন করেন  সংসদ সদস্য  অসীম কুমার উকিল এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান  হাজী মোঃ খায়রুল ইসলাম, বানিয়াজান ইউপি চেয়ারম্যান ফেরদৌস রানা আঞ্জু,  ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ , ঠিকাদারসহ বিভিন্ন নেতাকর্মীরা। উল্লেখ্য, অগ্রাধিকার ভিত্তিক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ( IRIDP-3)কাজের ১০০০ মিটার  চুক্তিমূল্য: ৯১ লক্ষ ৯১ হাজার ৬শত ৭৬  টাকা এর ঠিকাদার প্রতিষ্ঠান মামুন ট্রেডার্স।
আলোকিত প্রতিদিন /৭ নভেম্বর ২৩/ মওম
- Advertisement -
- Advertisement -