মিন্টু চন্দ্র দাস:
লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রীকে কৌশলে বাসায় নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ঝাউডগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রান্ত মজুমদার এর বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা রূপক মজুমদার বাদী হয়ে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন। এজাহারে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ঐ ছাত্রী পূজার ছুটি কাটাতে রায়পুর আসে। পাশ্ববর্তী কাকা সম্পর্কিত স্কুল শিক্ষক নিজের বাইকে করে পূজা দেখাতে বেড়াতে নিয়ে যায়। আশে পাশে মন্ডপ পরিদর্শন শেষে কৌশলে হায়দারগঞ্জ এলাকার ভাড়া বাড়িতে নিয়ে ধর্ষণ প্রচেষ্টা চালায় অভিযুক্ত প্রান্ত মজুমদার। পরে ভুক্তভোগীর চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে পরিবারের সদস্যদের খবর জানায়। পলাতক থাকায় এ বিষয়ে জানতে মুঠো ফোনে একাধিক চেষ্টা করেও অভিযুক্ত প্রান্ত মজুমদার এর বক্তব্য পাওয়া যায়নি।
আলোকিত প্রতিদিন/ ২৬ অক্টোবর ২৩/মওম
- Advertisement -

