আজ মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো  শারদীয় দূর্গা উৎসব 

আরো খবর

মোঃ এরশাদ আলী, লংগদু 
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূঁজা।  সনাতন ধর্মাবলম্বীদের  কাছে দেবী দুর্গা শক্তি ও সুন্দরের প্রতীক । প্রতিবছর অসুরের বিনাশ করতেই মা দেবী দুর্গা ধরাধামে আবিভূঙংত হন। সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতেই এ পূঁজার আয়োজন। ২৪ অক্টোবর (মঙ্গলবার)  গত শুক্রবার ২৪ অক্টোবর মহা ষষ্ঠীর পূঁজা অর্চনার মধ্য  দিয়ে শুরু হয়েছে সারাদেশের ন্যায় রাঙ্গামাটির লংগদুতে শারদীয় দুর্গাপূজা এবং সপ্তমী, অষ্টমী ও নবমী শেষে  মঙ্গলবার  বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হলো এ উৎসবের।
 এদিকে উপজেলার গুলোতে বাহারি  সাজ সজ্জা, আলোকেসজ্জায়  উৎসবের আমেজ  বিরাজ করছে।রাঙ্গামাটির লংগদু উপজেলার তিনটি  মণ্ডপে মানুষের ঢল,  ঢাকের তালে আরতি আর উলুধ্বনিত মুখরিত হয়ে উঠেছে  মণ্ডপগুলো।  জানা যায়, এবারও উপজেলায় তিনটি মন্ডপ শ্রী শ্রী রাঁধাকৃষ্ণ সেবাশ্রম তিনটিলা, লংগদু, শ্রী শ্রী শিব মন্দির জালিয়াপাড়া, মাইনীমুখ  ও শ্রী শ্রী হরি মন্দির মন্দির মাইনীমুখ বাজারে প্রতি বছরের ন্যায শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে। সরেজমিনে উপজেলার তিনটি মন্ডপে ঘুরে দেখা যায়  ভক্তদের উপচে পড়া ভীড়।  আরতি খেলা  শিশু  কিশোরদের নাচানাচি । বিজয়া দশমীতে মা দূর্গাদেবীকে বিদায় জানাতে ব্যস্ত ছিল ভক্তকূল।হিন্দু সম্প্রদায়ের এই মহা উৎসব পালন উপলক্ষে কয়েকটি স্তরে  নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে। মন্দির গুলোতে পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার সদস্য  ও গ্রাম পুলিশ রয়েছে এবং মূল পয়েন্ট গুলোতে চৌকস অফিসার রয়েছে। রয়েছে লংগদু সেনা জোনের  নিরাপত্তা টহল।
আলোকিত প্রতিদিন/এপি 
- Advertisement -
- Advertisement -