আজ মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে র‌্যাবের বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং 

আরো খবর

আবু সায়েম, কক্সবাজার
আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে কক্সবাজার ও বান্দরবান জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে র‌্যাব-১৫। জানা যায়, আগামী ২০ অক্টোবর ২০২৩ ইং তারিখে ৬ষ্ঠী পূর্জার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে এবং ২৪ অক্টোবর ২০২৩ ইং তারিখে বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্যদিয়ে দূর্গাপূজা শেষ হবে। এ উপলক্ষ্যে র‌্যাব-১৫ এর নেতৃত্বে ১৭ অক্টোবর ( সোমবার)  সম্পূর্ণ পেশাদারিত্বকে সামনে রেখে  কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় আইন-শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে   কক্সবাজারের লিংক রোড, মেরিন ড্রাইভ রোডে, উখিয়া-টেকনাফ সড়কে এবং বান্দরবান-চট্টগ্রাম সড়কে ৪টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও কক্সবাজারের কলাতলি, বাজারঘাটা, বাস টার্মিনাল, ডলফিন মোড়, লাবণী পয়েন্ট, লিংক রোড, রামু ফুটবল চত্বর, টেকনাফ শাপলা চত্বর, ঝর্ণা চত্বর, শাহ পরীর দ্বীপ, হ্নীলা, সাবরাং, পালংখালী, উখিয়া টিভি স্টেশন বাজার, উখিয়া কোর্ট বাজার এবং বান্দরবান জেলার হাসপাতাল মোড়, কুহালং, তালুকদার পাড়া, রেইসা, মেঘলা, রুমা, টংকাবতী, রোয়াংছড়ি এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী  ( ল’ এন্ড মিডিয়া) বলেন, শারদীয়  দূর্গাপূজাকে কেন্দ্র করে র‌্যাবের চেকপোস্ট এবং রোবাস্ট পেট্রোলিং এর ফলে কক্সবাজার ও বান্দরবানের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর কোন ঘটনা পরিলক্ষিত হয়নি। হিন্দু ধর্মালম্বীরদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য যেকোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে র‌্যাব-১৫ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি 
- Advertisement -
- Advertisement -