মোঃ এরশাদ আলী, লংগদু
রাঙ্গামাটির লংগদু উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের আওতায় সুবিধা ভোগী এবং বিভিন্ন প্রকার ভাতাভোগীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর (রবিবার) বেলা ১২ ঘটিকায় উপজেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনী, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের সুফলভোগী ও বিভিন্ন প্রকার ভাতাপ্রাপ্তদের মিলন মেলা লংগদু শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বাবু অংসুইপ্রু চৌধুরী। মান্টি চাকমা ও আবু দারদা আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, রাঙামাটি পার্বত্য জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের ২৯৯ নং আসনের সাংসদ জননেতা বাবু দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল হিমেল মিয়া পিএসসি, লংগদু উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সেলিম, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক সরকার, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, লংগদু থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল উদ্দিন প্রমুখ্য। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, মৌজা হেডম্যান-কারবারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও উপজেলার বিভিন্ন সুবিধা ভোগীগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমম্তীর নেতৃত্বে দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করতে পারছে। আওয়ামীলীগ সরকার দেশে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ভাতা সহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে, যা এর আগে ছিলনা। সভায় বক্তারা বলেন, বিএনপি দেশকে অন্ধকারে নিমজ্জিত করতে চায়, তাই তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট দেয়ার আহবান জানান। এরআগে প্রধান অতিথি মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫ জন নিবন্ধিত দরিদ্র জেলের মাঝে বিকল্প আয়বর্ধক কার্যক্রমের উপকরণ হিসেবে ছাগল ও খাঁচায় মাছ চাষের উপকরণ বিতরণ করা করেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

